1. live@www.priyohalda.online : - : - -
  2. news@priyohalda.online : www.priyohalda.online www.priyohalda.online : www.priyohalda.online www.priyohalda.online
  3. info@www.priyohalda.online : প্রিয় হালদা :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

খাল খননের বিষয়ে মন্ত্রণালয়ে তথ্য প্রেরণের অনুরোধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে খাল খনন ও পুনঃখনন তথ্য চাইল মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং খালের পানিপ্রবাহ সচল রাখতে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা থেকে গুরুত্বপূর্ণ খালগুলোর তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে জনস্বার্থ সংশ্লিষ্ট খাল খনন, পুনঃখনন এবং খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিটি উপজেলা থেকে অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ণ তিনটি খালের তথ্য সংগ্রহ করে একটি জাতীয় ডাটাবেজ প্রস্তুত করা হবে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দকৃত বাজেট থেকে টিআর, কাবিখা-কাবিটা এবং ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন ও পুনঃখননের সুযোগ রয়েছে। এজন্য স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রকল্প চিহ্নিত করতে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্য প্রেরণের ক্ষেত্রে জেলা প্রশাসনের মাধ্যমে পৃথক কোনো প্রতিবেদন বা হার্ডকপি জমা দেওয়ার প্রয়োজন নেই বলেও নির্দেশনায় বলা হয়েছে। নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে উপজেলা প্রশাসন সরাসরি তথ্য আপলোড করলে তা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডাটাবেজে যুক্ত হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ এবং সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আগামী ১ মার্চ ২০২৬ সালের মধ্যে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিতভাবে খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে একদিকে যেমন কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে জলাবদ্ধতা কমে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট